মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


আন্তর্জাতিক
মেক্সিকোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২৩
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ১১:৫৯ এএম   (ভিজিট : ২৯৯)
মেক্সিকোর উত্তরাঞ্চলের একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুনে দগ্ধ হয়ে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মারাত্মক আহত হয়েছেন আরও ১১ জন। শনিবার (১ নভেম্বর) দুপুর ২ টার দিকে এ বিস্ফোরণ হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির সোনোরা অঙ্গরাজ্যের গভর্নর আলফোনসো দুরাজো। মেক্সিকান রেড ক্রসের সভাপতি কার্লোস ফ্রিনার জানিয়েছেন, নিহতদের মধ্যে ১২ জন নারী, ৫ জন পুরুষ, ৪ জন ছেলে এবং ২ জন মেয়ে রয়েছে।

গভর্নর আলফোনসো দুরাজো এক অনলাইন বার্তায় জানিয়েছেন, রাজধানী হার্মোসিলো শহরের ওয়ালডোস নামের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ১১ জন আহত হয়েছেন। আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম এ ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী রোসা ইসেলা রদ্রিগেজকে ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের সহায়তার জন্য একটি বিশেষ টিম পাঠানোর নির্দেশ দিয়েছেন। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সাংবাদিক মাহবুবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ডিআরইউ'র নিন্দা
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
হাদিকে গুলি ‘ইন্টেলিজেন্স ফেইলিয়র’, সরকারের জবাবদিহি দাবি গোলাম পরওয়ারের
হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর দায়িত্বে থাকার অধিকার নেই সিইসির: নাহিদ ইসলাম
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি কায়দায় সাংবাদিকের ওপর হামলা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
মাঠে ফিরেই সালাহ’র রেকর্ড, জিতল লিভারপুল-আর্সেনাল-চেলসি
ঢাকা-দিল্লি সম্পর্ক: শান্তিপূর্ণ নির্বাচন ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা
হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com