রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে: সমাজকল্যাণ মন্ত্রী
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:০৮ পিএম  (ভিজিট : ১৫)

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে এবং সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চায়।

তিনি বলেন, প্রত্যেক নেতাকর্মীকে জনগণের সেবক হিসেবে পাশে থেকে কাজ করতে হবে। এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা, যা সকল নেতাকর্মীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

শনিবার দিনাজপুর সার্কিট হাউসে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, শহর ও গ্রামের প্রতিটি পাড়া-মহল্লায় দলের সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। নেতাকর্মীদের সততা, শৃঙ্খলা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।

সমাজের অসহায়, দরিদ্র, অসুস্থ ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মানুষের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনের সময় তাদের সহায়তা করা নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব। চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, উন্নত পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। নিজের সন্তানদের পাশাপাশি প্রতিবেশী ও সমাজের অন্য শিশুদের শিক্ষার বিষয়েও সবাইকে সচেতন হতে হবে।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী একটি সুন্দর, শিক্ষাবান্ধব, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

এছাড়া সভায় জেলা বিএনপির সহ-সভাপতি মো. মোকাররম হোসেন ও মো. খালেকুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বকুল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুরাদ আহমেদ এবং জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুমসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]