রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


ডি এ তায়েব ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:৩৫ পিএম  (ভিজিট : ৩৮)
মানবসেবা ও সামাজিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত ডি এ তায়েব ফাউন্ডেশনের নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ২৭ নভেম্বর শুক্রবার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যানের উপদেষ্টা চিত্রনায়ক ডি এ তায়েব।

ফাউন্ডেশনের আহ্বায়ক ও দিয়ামনি ই-কমিউনিকেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না। ব্যবস্থাপনায় ছিলেন চিত্রনায়ক ডি এ তায়েবের বিভিন্ন সংগঠনের উপদেষ্টা মনসুর মানিক এবং সংগঠনের যুগ্ম আহ্বায়ক জন সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাচল মেট্রো সিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক অশোক ধর, ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট রায়হান মোর্শেদ, এ কে এ সৈকত, জাগো বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ এস এম রহমাতুল্লাহ, সুপার হিরো ডি এ তায়েব ফ্যান ক্লাবের সিনিয়র উপদেষ্টা, টাঙ্গাইল জেলা যুব সমিতির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম শাওন। এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা এবং ব্র্যান্ড প্রমোটার বারিশা হক।
প্রধান অতিথির বক্তব্যে ডি এ তায়েব ফাউন্ডেশনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চলচ্চিত্র প্রযোজক মাহবুবা শাহরিন বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে এগিয়ে নিতে হবে। বিশেষ অতিথিরাও ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানের একপর্যায়ে আনুষ্ঠানিকভাবে ডি এ তায়েব ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরে নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. মনিরুজ্জামান অপূর্ব এবং যুগ্ম আহ্বায়ক জন সিদ্দিকী। কমিটির সদস্যরা হলেন মোজাম্মেল হোসেন, ডা. আলামিন প্রিন্স, আবদুস কুদ্দুস, মুকুল চৌধুরী, খোকন, মিঠু হক, সালমান ফার্সী, রানা গাজী, সেজান ওয়াহিদ, জুয়েল রানা আরিয়ান, মো. মনোয়ার হোসেন, সোহান খান, সৈয়দ ইসমাইল হোসেন জনি (কবি), সাইমুন ইসলাম লাভলু, শিপন দেওয়ান, মো. আল আমিন শেখ, মইনুল, তানজিনা দেওয়ান, নাজমুন নাহার চৌধুরী, আসাদুজ্জামান উজ্জ্বল, নাহিদা আশরাফ আন্না, তামান্না হক, সামিয়া ইসলাম মিরা, সাথী ইসলাম, মো. সাজিউল ইসলাম রকি, রিনা শাহরিন, নাদিরা খানম, ডালিয়া শারমিন জুই ও বৈরাগী সুজন।

অনুষ্ঠানের শেষ পর্বে নবগঠিত কমিটির সদস্যরা ফাউন্ডেশনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার শপথ নেন। পরে ডি এ তায়েব ফাউন্ডেশন ও দিয়ামনি ই-কমিউনিকেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]