প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ২:৩৩ পিএম
(ভিজিট : ২০)
বিশিষ্ট চলচ্চিত্রকার, নাট্যকার ও অভিনেতা আজহারুল ইসলামের ৩৮ তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার ৩০ নভেম্বর। ১৯৮৮ সালের এই দিনে তিন হৃদরোগে ইন্তেকাল করেন।
এ উপলক্ষে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর থানার ঝিটকার কালোই গ্রামে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
তিনি ষড়যন্ত্র ও রিক্সাওয়ালা নামে দুটি চলচ্চিত্র এবং অসংখ্য মঞ্চ নাটক পরিচালনা ও অভিনয় করেছেন। তার লেখা মঞ্চ নাটকের মধ্যে রয়েছে- প্রকৃতি জীবন দাও, ইন্দ্রোজাল, বিষ ইত্যাদি।
উল্লেখ্য, তিনি দৈনিক সারাবাংলা এবং সারাবাংলা ডট নেট-এর বার্তা সম্পাদক মো. সুমন ইসলামের বাবা।