বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


সফেন-বাংলাদেশ ডায়েরি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬-এ ভূষিত হলেন অতিথি গ্রুপের এমডি অ্যান্ড সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:৩০ পিএম  (ভিজিট : ৩২)
পেশাগত দক্ষতা, দূরদর্শী নেতৃত্ব এবং পর্যটন শিল্পের বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সফেন-বাংলাদেশ ডায়েরি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (এমডি অ্যান্ড সিইও) লায়ন সাইফুল ইসলাম সোহেল পিএমজেএফ।

গতকাল তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সফেন প্রতিষ্ঠাতা, ডেইলি বাংলাদেশ ডায়েরির প্রকাশক, দৈনিক বাংলাদেশ সমাচার সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন চৌধুরী গ্রুপের চেয়ারম্যান ও অতিথি গ্রুপের অন্যতম পরিচালক লায়ন এম. নজরুল ইসলাম চৌধুরী।

এই সম্মাননা লায়ন সাইফুল ইসলাম সোহেলের পেশাগত সাফল্য, নেতৃত্বগুণ এবং পর্যটন খাতে নতুন সম্ভাবনা সৃষ্টির প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। তার নেতৃত্বে অতিথি গ্রুপ ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রাহকসেবা ও প্রযুক্তিনির্ভর সেবা উন্নয়নে কাজ করে যাচ্ছে।

অতিথি গ্রুপ একটি বহুমুখী সেবাভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কার্যক্রমে আবাসন ও সম্পত্তি উন্নয়ন, পর্যটন এবং ডিজিটাল সেবার সমন্বয় লক্ষ করা যায়। অতিথি প্রপার্টিজের মাধ্যমে আবাসন ও সম্পত্তি খাতে কার্যক্রম পরিচালনার পাশাপাশি ‘অতিথি ডটকম’ প্ল্যাটফর্মের আওতায় রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও টেলিডক্টরের মতো সেবা চালুর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশেষ করে টেলিডক্টর সেবার মাধ্যমে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, ভিডিও পরামর্শ এবং স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার সুযোগ তৈরির পরিকল্পনা প্রতিষ্ঠানটির প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের একটি উল্লেখযোগ্য দিক। এসব উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে প্রযুক্তিনির্ভর সেবার সংযোগ স্থাপনে কাজ করছে অতিথি গ্রুপ।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্জন অতিথি গ্রুপের চলমান অগ্রযাত্রাকে আরও উৎসাহিত করবে। একই সঙ্গে পর্যটন ও সেবাভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা সৃষ্টিতে লায়ন সাইফুল ইসলাম সোহেলের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানের উদ্যোগকে আরও গতিশীল করবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]