বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩:৪৫ পিএম  (ভিজিট : ৬)
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে নির্বাচিত এসব কর্মী বৃহস্পতিবার সন্ধ্যায় দেশ ছাড়বেন। তাঁদের বিদায় জানাতে বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

তিনি জানান, মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মীরা মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে কাজ করবেন। তাঁদের সঙ্গে তিন বছরের নবায়নযোগ্য চুক্তি হয়েছে। পাশাপাশি নিয়োগকর্তার পক্ষ থেকে আবাসন ও চিকিৎসাসুবিধা দেওয়া হবে।

এই কর্মসূচিতে বিদেশগামী কর্মীদের বোয়েসেল কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো অর্থ দিতে হচ্ছে না। কর্মীদের পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, প্রাক্‌-বহির্গমন প্রশিক্ষণ, বিমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের জনপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা ব্যয় বহন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্যদিকে ভিসা ফি ও বিমান টিকিটের সম্পূর্ণ খরচ দিচ্ছে নিয়োগকর্তা।

বোয়েসেলের হিসাবে, সাধারণভাবে কর্মীপ্রতি আনুমানিক ২ লাখ টাকা খরচ হতে পারে। সে হিসাবে ১১২ জন কর্মীর ক্ষেত্রে মোট প্রায় ২ কোটি ২৪ লাখ টাকা সাশ্রয় হচ্ছে।

কর্মী নির্বাচনে স্বচ্ছতা ও দালালমুক্ত প্রক্রিয়া নিশ্চিত করতে অনলাইনে আবেদন নেওয়া হয়। মোট ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে তাঁদের মধ্য থেকে ১১২ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা পাওয়া গেছে। এর মধ্যে ডিএইচএল সাপ্লাই চেইনে ১১২ জন, টপ গ্লোভে ৩৭৯ জন, তাতাওয়া ইন্ডাস্ট্রিতে ৩২ জন এবং ইউনাইটেড প্লান্টেশনে ৫২৫ জন কর্মী নিয়োগের কথা রয়েছে।

কর্মী নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করলে সেটিকে প্রতারণা হিসেবে গণ্য করার আহ্বান জানান মোহাম্মদ রাশেদুল হক। তিনি বলেন, বোয়েসেলের নামে কেউ টাকা চাইলে তা প্রতারণা। নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি কেবল বোয়েসেলের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]