বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে: তথ্যমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩:৪১ পিএম  (ভিজিট : ৬)

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল, সেভাবেই ফিরে আসার চেষ্টা করছে। তাদের এসব কর্মকাণ্ড সন্ত্রাসী তৎপরতা ছাড়া কিছু নয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের চার নেতার সীমান্ত এলাকায় গোপন বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি একধরনের ‘হালকা ব্লাফ পলিটিক্স’। ওই চার নেতার নিজ নিজ এলাকায় কোনো আন্দোলন দেখা যায়নি। দলের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিক রাখতেই তারা সীমান্তে ঘুরেছেন।

শেখ হাসিনার দেশে ফেরা ও বিচার প্রসঙ্গে আন্দালিভ রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। কোনো অগ্রহণযোগ্য অনুরোধ সরকার বিবেচনা করবে—এমন চিন্তা হাস্যকর।

তিনি বলেন, শেখ হাসিনা ভারতে কীভাবে অবস্থান করছেন—আশ্রয়, পর্যটন ভিসা নাকি অন্য কোনো ব্যবস্থায়—তা বাংলাদেশ সরকারের জানা নেই। তবে ভারতে অবস্থান করে বাংলাদেশে যেসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনার যথেষ্ট অবকাশ রয়েছে।

তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং রায়ও হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তবে তিনি দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেননি। তার দেশে ফেরার বিষয়ে যেসব কথা শোনা যাচ্ছে, সেগুলো মূলত মৌখিক বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ।

তিনি আরো বলেন, একদিকে বিমান চাওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে দলের গুরুত্বপূর্ণ নেতারা সীমান্ত ঘুরে বেড়াচ্ছেন। আওয়ামী লীগের আগে নিজেদের মানসিকতা ঠিক করা উচিত।

আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে মন্ত্রী বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে যে সম্প্রীতিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, তা আওয়ামী লীগের ভালো লাগছে না। দেশ এগিয়ে যাওয়া, গুম-খুন বন্ধ হওয়া এবং ইতিবাচক পরিবর্তনের বিষয় থেকে মানুষের মনোযোগ সরিয়ে ভীতি তৈরির চেষ্টা করছে দলটি।

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গে তিনি বলেন, এ দেশের হিন্দু-মুসলমান একই ছাদের নিচে শান্তিতে বসবাস করেন। ভারতের ক্ষমতাসীন বিজেপি নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধার জন্য বাংলাদেশের হিন্দু-মুসলিম ইস্যু ব্যবহার করছে।
 
ভারতের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, শোচনীয় কূটনৈতিক নীতির কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে। এর প্রভাব বাংলাদেশের সঙ্গেও দ্বিপক্ষীয় সম্পর্কে পড়ছে। ভারতের মাটিতে বসে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা এবং দেশটির গণমাধ্যমের একাংশের তা সমর্থন করা ভারতের দুর্বল পররাষ্ট্রনীতিরই বহিঃপ্রকাশ।

বিশ্বজুড়ে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন আন্দালিভ রহমান বলেন, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বর্তমানে বিশ্বজুড়ে বড় ধরনের ব্যাধিতে পরিণত হয়েছে।
 
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর ক্ষমতায়নে কাজ করছেন। একই সঙ্গে বিএনপি সরকার কোনো গণমাধ্যমে হস্তক্ষেপ করার চিন্তা করছে না বলেও জানান তিনি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]