বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল: রিজভী
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:০০ পিএম  (ভিজিট : ৫)
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বেই বাঙালি জাতি নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতার স্বাদ পেয়েছিল। তাঁর মতে, জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ এনে দিয়েছিলেন। তাঁর আদর্শ ও ৭ নভেম্বরের চেতনা বিএনপির মূল অনুপ্রেরণা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ ছাত্রদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, সিপাহি-জনতার বিপ্লবের চেতনা ও জাতীয়তাবাদী দর্শন দেশের সাধারণ শিক্ষার্থীদের সব সময় অনুপ্রাণিত করেছে। তাঁর ভাষ্য, দেশে যখনই অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন কিংবা ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে, তখনই ছাত্র-জনতা তা প্রতিরোধ করেছে।

তিনি আরও বলেন, ন্যায়বিচার ও দেশের স্বাধীনতা রক্ষার জন্য যাঁরা লড়াই করে শহীদ হন, তাঁরা ইতিহাসে অমর হয়ে থাকেন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, এ দেশ কোনো একনায়ক বা স্বৈরশাসকের জন্য নয়; বরং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য।

রাজশাহী মেডিক্যাল কলেজ ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রিমন আলী। প্রধান বক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তৌহিদুর রহমান আওয়াল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় সহসভাপতি ডা. মোফাককারুল ইসলাম, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু। এ ছাড়া রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং রাজশাহী মেডিক্যাল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]