মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


পলাতক ফ্যাসিস্টরা পেছনের দরজা দিয়ে নৈরাজ্য করার চেষ্টা করছে: রিজভী
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১:১৮ পিএম  (ভিজিট : ১৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য জনগণ ব্যর্থ করে দেবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে পলাতক ফ্যাসিস্টরা পেছনের দরজা দিয়ে নৈরাজ্য করার চেষ্টা করছে, মানুষ এটা ব্যর্থ করে দেবে। পার্শ্ববর্তী দেশ থেকে মদদ নিয়ে আবার ক্ষমতায় আসতে চায় তারা। তাদের সুখের স্বর্গ আর কখনো আসবে না।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

দেশের মানুষ আর শেখ হাসিনাকে দেখতে চায় না বলে মন্তব্য করে রিজভী বলেন, পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে দেশের মানুষ আবার ফুঁসে উঠেছে। দেশের মানুষ শেখ হাসিনাকে আর দেখতে চায় না। রক্তাক্ত পথে এ দেশের মানুষ তাদের আর হাঁটতে দেবে না।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]