সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


কালীগঞ্জে মিথ্যা হত্যা মামলার বাদীর বিরুদ্ধে আদালতের ব্যবস্থা গ্রহণের নির্দেশ
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৫২ পিএম  (ভিজিট : ১২)
গাজীপুরের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার পুত্র সুমন পালমা নিহতের ঘটনায় পরিবারসহ ছয় জনের নামে মিথ্যা হত্যা মামলা দায়ের করায় বাদীর বিরুদ্ধে দন্ডবিধি ২১১ ধারায় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। 

মামলার নথি সূত্রে জানা যায়, উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সমর পালমার পুত্র সুমন পালমা ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর রাতে অসুস্থ হয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান। মৃত্যুর প্রায় ১৮ মাস পর ২০২৫ সালের ২৮ মার্চ ওই গ্রামের বার্নাড রোজারিও হত্যার অভিযোগে সুমনের পিতা সমর পালমা, মাতা নির্মলা পালমা, ভাই নিকসন পালমা, ভাই বউ ঝুমুর পালমা, আত্মীয় শ্যামল রোজারিও ও হেবেল রোজারিওর নামে কালীগঞ্জ থানায় একটি মামলা (নং ২৭(৩)২৫) ও গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি জিআর মামলা (নং ৮৭/২০২৫) দায়ের করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তদন্তের অংশ হিসেবে আদালত ২০২৫ সালের ৩ জুন কবর থেকে সুমন পালমার মরদেহ উত্তোলনের আদেশ দেন। নির্দিষ্ট দিনে মামলার বাদী উপস্থিত না থাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সহিদ উল্লাহ মরদেহ উত্তোলন না করেই ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পূর্ণাঙ্গ তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন জমা দিলে সার্বিক বিষয় পর্যালোচনা করে ১৮ অক্টোবর ২০২৬ তারিখে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাজিদ উল হাসান চৌধুরী ছয় আসামীকে অব্যাহতি দেন। একই সঙ্গে মিথ্যা হত্যা মামলা দায়েরের অভিযোগে বাদী বার্নাড রোজারিওর বিরুদ্ধে দন্ডবিধির ২১১ ধারায় ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন।

দীর্ঘ ২০ মাস আইনি ভোগান্তি শেষে অব্যাহতি পাওয়া নির্মলা পালমা ও নিকসন পালমা মিথ্যা মামলা দিয়ে নিহতের শোকসন্তোপ্ত পরিবারকে হয়রানির অভিযোগে বাদীর দৃষ্টন্তমূলক শাস্তি দাবি করেন।

কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, পুলিশের তদন্ত প্রতিবেদনের সঙ্গে একমত পোষণ করে আদালত মামলাটি মিথ্যা প্রতিয়মান হওয়ায় নথিজাতের পাশাপাশি বাদীর বিরুদ্ধে দন্ডবিধির ২১১ ধারায় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]