সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


২০ বছরে ‘হোক কলরব’, ঢাকায় বিশেষ কনসার্টে গাইবেন অর্ণব
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:৫২ পিএম  (ভিজিট : ৯)

সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের দ্বিতীয় একক অ্যালবাম ‘হোক কলরব’ প্রকাশের দুই দশক পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান। আগামী ২০ নভেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিতব্য কনসার্টে অ্যালবামটির জনপ্রিয় গানসহ নিজের বেশ কয়েকটি গান পরিবেশন করবেন অর্ণব।

২০০৬ সালে প্রকাশিত ‘হোক কলরব’ অ্যালবামটি সে সময় শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। অ্যালবামের শিরোনাম গানটি বিশেষভাবে জনপ্রিয়তা পায়। প্রয়াত রাজীব আশরাফের লেখা গানটি ২০১৪ সালে ভারতের কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম স্লোগানে পরিণত হয়। পরে ‘হোক কলরব’ শব্দবন্ধটি শিক্ষার্থীদের প্রতিবাদের ভাষা হিসেবেও পরিচিতি পায়।

দুই দশক পর অ্যালবামটির গান নিয়ে আয়োজিত কনসার্টে অর্ণবের সঙ্গে একই মঞ্চে থাকবেন আহমেদ হাসান সানি, মাশা ইসলাম ও সুনিধি নায়েক। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে শ্রোতারা আবারও অ্যালবামটির জনপ্রিয় গানগুলো সরাসরি শোনার সুযোগ পাবেন।

টোয়েন্টিজ কমিউনিকেশন্সের আয়োজনে কনসার্টটির টিকিট বিক্রি শুরু হয়েছে গত শুক্রবার। অনুষ্ঠানটি উপস্থাপনা করছে সেন্স ইট। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]