বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬ ● ২৩ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ এএম  (ভিজিট : ১৩)
‘শেষ চিঠি’ প্রকাশ করে আর্জেন্টিনার জার্সির সঙ্গে নিজের দীর্ঘ পথচলার ইতি টানার আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি। ফুটবলবিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের ফেসবুক অ্যাকাউন্টে মেসির সেই বার্তা প্রকাশ করেছেন।

একই সময়ে মেসিও নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, ‘বিশেষ মুহূর্তগুলো, আমি জানি, খুব মিস করব।’
মেসির বার্তায় উঠে এসেছে আর্জেন্টিনার জার্সির প্রতি তাঁর গভীর আবেগ। তিনি লিখেছেন, ‘মুহূর্তটি এসে গেছে। আমি শান্তিতে বিদায় নিচ্ছি, নিজের সর্বস্ব দিয়েছি।’

এরপর আর্জেন্টিনার জার্সিকে নিজের জীবনের সঙ্গে তুলনা করে মেসি বলেন, ‘বছরের পর বছর এই জার্সি ছিল আমার স্বপ্ন, আমার গর্ব এবং আমার জীবন।’

ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসি লিখেছেন, ‘আমাকে এতটা ভালোবাসার জন্য, সমর্থনের জন্য ধন্যবাদ। আমি সবসময় তোমাদের সঙ্গে করে বয়ে নিয়ে চলব।’

ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, অ্যাডিডাসের সঙ্গে মেসির এই বার্তা প্রকাশ করা হয়েছে তাঁর ‘শেষ ম্যাচ’-এর আগে। এরপর তিনি মেসির স্টেডিয়ামে যাওয়ার মুহূর্তের একটি আপডেটও দেন। রোমানো লেখেন, ‘লিওনেল মেসি স্টেডিয়ামে যাওয়ার পথে বাসে... শেষবারের মতো।’

পরে মেসিকে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো শুরুর একাদশে থাকার বিষয়টিও সামনে আনেন রোমানো। তাঁর পোস্টে লেখা হয়, ‘অফিশিয়াল : ফুটবল ইতিহাসে শেষবারের মতো আর্জেন্টিনার হয়ে শুরু করছেন মেসি।’
 
সবশেষে মেসির এই বিদায়কে ঘিরে আবেগ প্রকাশ করে রোমানো লেখেন, ‘সত্যিই এটা ঘটছে, তাই তো?’

মেসির এই বার্তা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আর্জেন্টিনার জার্সিতে মেসির দীর্ঘ যাত্রা, সাফল্য এবং ভক্তদের সঙ্গে তাঁর সম্পর্কের স্মৃতিই এখন সামনে আসছে। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]