মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২১ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


ত্রিশালের শিক্ষাখাতে ডা. লিটন এমপির বড় উদ্যোগ
৭ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ১ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১:৪৭ এএম  (ভিজিট : ৯)
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন এমপির উদ্যোগে ত্রিশাল উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারের জন্য মোট ১ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালন বাজেটের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অনুকূলে এ বরাদ্দ দেওয়া হয়। এর মাধ্যমে দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা দূর করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।

বরাদ্দ পাওয়া সাতটি প্রতিষ্ঠান হলো— ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়, ভালুকা-ত্রিশাল মৈত্রী কলেজ, সানকিভাঙ্গা উচ্চ বিদ্যালয়, সাখুয়া উচ্চ বিদ্যালয়, মঠবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ, ফাতেমা নগর উচ্চ বিদ্যালয় এবং মোক্ষপুর উচ্চ বিদ্যালয়।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার সম্পন্ন হলে শিক্ষার্থীদের জন্য আরও নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি শ্রেণিকক্ষ ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধার উন্নয়নের ফলে শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগ এবং শিক্ষার মানও আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেওয়া হলে ত্রিশালের শিক্ষাখাত আরও এগিয়ে যাবে। সাতটি প্রতিষ্ঠানের উন্নয়নে এই বরাদ্দকে তারা শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে দ্রুত উন্নয়ন ও সংস্কারকাজ বাস্তবায়ন হলে ত্রিশালের এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক ও অনুকূল শিক্ষার পরিবেশ তৈরি হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]