সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় মদসহ যুবক আটক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:১২ পিএম  (ভিজিট : ১৩)
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদসহ কবির হোসেন (১৮) নামে এক যুবককে আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

শনিবার (৩ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোচপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালায় হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের সদস্যরা। এ সময় চোরাইপথে আনা ৪৭ বোতল ভারতীয় মদসহ কবির হোসেনকে আটক করা হয়।

আটক কবির হোসেন উপজেলার সমশ্চূড়া গ্রামের মৃত মোর্শেদের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে একটি ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোনও জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, জব্দ করা ভারতীয় মদের আনুমানিক সিজার মূল্য ৯০ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]