সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


কুমিল্লায় আব্বাস আলী স্মৃতি ভলিবল প্রতিযোগীতা-২০২৬ অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:২৩ পিএম  (ভিজিট : ১৯)
কুমিল্লা আদর্শ সদর উপজেলার চম্পকনগর সাতরা দক্ষিণপাড়ায় মাদক থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে আব্বাস আলী স্মৃতি ভলিবল প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে এ অনুষ্ঠানের আয়োজন করে “শাহজাহান সিরাজ ফাউন্ডেশন”।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি মো: শাহজাহান সিরাজ। উদ্বোধন করেন লালমাই কলেজের সাবেক অধ্যক্ষ মো: শফিকুর রহমান।

প্রীতি ম্যাচে চম্পক নগর ভলিবল একাদশ বনাম টাউন হল ভলিবল একাদশ অংশ গ্রহণ করে। এতে জয়ী হয় চম্পক নগর ভলিবল একাদশ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জজকোর্টের পিপি এডভোকেট কাইমুল হক রিংকু। সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরে আলম ভূঁইয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম চপল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক বদরুল হুদা জেনু, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, কুমিল্লা জজকোর্টের অতিরিক্ত পিপি নজির আহম্মেদ মনু, কেটিসিসিএ এর পরিচালক সামসুল হক, সবেক সাব গেমস ভলিবল খেলোয়াড় রওশন আরা বেগম, সহকারী অধ্যাপক মো: সাখয়াত হোসেন

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ আ. হ. ম তাইফুর আলম, সাধারণ সম্পাদক ডা. এ কে এম আব্দুস সেলিম।

অনুষ্ঠানে বক্তারা আব্বাস আলীর জীবন ও কর্মের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন।

এছাড়া বক্তারা বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ আরও শক্তিশালী হবে বলেও তারা আশা প্রকাশ করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]