সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


সিলেটের যেসব এলাকায় ৯ ঘণ্টা গ্যাস থাকবে না
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৩৬ পিএম  (ভিজিট : ১৩)
জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট নগরীর কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (৩ অক্টোবর) রাত ৯টা থেকে রোববার (৪ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার সব শ্রেণির গ্রাহক এই সাময়িক ভোগান্তির মধ্যে পড়বেন।

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের উপমহাব্যবস্থাপক মো. আবুল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার রাত ৯টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত নগরীর বালুচর থেকে আম্বরখানা, আম্বরখানা থেকে পাঠানটুলা, দরগা মহল্লা ও চন্দনটুলা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আম্বরখানা থেকে এয়ারপোর্ট সড়কের উত্তর পাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহও বন্ধ থাকবে। এয়ারপোর্ট রোডে ২, ৩ ও ৪ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। কাজটি আবিকা সিলেট-উত্তরের নিয়ন্ত্রণাধীন এলাকায় পরিচালিত হবে।

জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। তবে কারিগরি ও আবহাওয়াজনিত কারণে কাজ শেষ করতে নির্ধারিত সময়ের কিছুটা কমবেশি হতে পারে।

উপমহাব্যবস্থাপক মো. আবুল মুকিত বলেন, জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার রাত ৯টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের সহযোগিতা কামনা করেন তিনি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]