মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬ ● ১৪ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে বিটুবি নেটওয়ার্কিং সেমিনার
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৯ পিএম  (ভিজিট : ১৭)
সৌদি আরবে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের বাজার সম্প্রসারণ এবং বাংলাদেশি ব্যবসায়ী ও সৌদি আমদানিকারকদের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে বিটুবি নেটওয়ার্কিং সেমিনার।

‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’ উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ী, রপ্তানিকারক এবং সৌদি আমদানিকারকরা অংশ নেন।

সেমিনারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের সক্ষমতা, সৌদি বাজারে পণ্যের সম্ভাবনা, রপ্তানি সম্প্রসারণ এবং ব্যবসায়ীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার কমার্শিয়াল মিনিস্টার সৈয়দা নাহিদা হাবিবা বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের বিভিন্ন দিক এবং সৌদি বাজারে রপ্তানি বাড়ানোর সম্ভাবনা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, সৌদি আরবের বিশাল বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের রপ্তানি আরও বাড়ানোর সুযোগ রয়েছে। এ জন্য বাংলাদেশি ব্যবসায়ী ও সৌদি আমদানিকারকদের মধ্যে সরাসরি যোগাযোগ এবং নিয়মিত বিটুবি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, সৌদি বাজারের চাহিদা ও ক্রেতাদের প্রত্যাশা বিবেচনায় রেখে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে পণ্যের বৈচিত্র্য এবং গুণগত মান আরও উন্নত করতে হবে। ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ তৈরি ও বাণিজ্য সম্প্রসারণে কনস্যুলেটের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সেমিনারে উপস্থিত ছিলেন সৌদি বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, জেদ্দা গার্মেন্টস ব্যবসায়ী ফোরামের সভাপতি রেজাউল করিম টিপু, ব্যবসায়ী জাকির হোসেন ও আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা।

এছাড়া ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশ থেকে অংশ নেওয়া ১১টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সেমিনারে উপস্থিত ছিলেন।

সেমিনারে অংশ নেওয়া ব্যবসায়ী ও আমদানিকারকরা বাংলাদেশি পোশাক ও টেক্সটাইল পণ্যের সৌদি বাজারে সম্ভাবনা, নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি, মার্কেটিং কৌশল এবং ভবিষ্যতে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

আয়োজকদের মতে, এ ধরনের বিটুবি নেটওয়ার্কিং সেমিনার বাংলাদেশি রপ্তানিকারক ও সৌদি আমদানিকারকদের মধ্যে নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরির পাশাপাশি সৌদি আরবের বাজারে বাংলাদেশি পণ্যের উপস্থিতি বাড়াতে এবং দুই দেশের বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করতে ভূমিকা রাখবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]