সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬ ● ১৩ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


কোরিয়ায় প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৫ পিএম  (ভিজিট : ৭১)
ইপিএস স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন (ESWO)-এর উদ্যোগে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সার্বিক কল্যাণের লক্ষ্যে স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার সিহুংয়ের ABC 행복학습타운-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ আদনান হক মুহাম্মদ সাইফুল্লাহ। স্বাস্থ্যবিষয়ক আলোচনায় অংশ নেন ডা. নাবিল ও ডা. নোবেল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব তৌফিক ইসলাম শাতিল, এনডিসি এবং শ্রম কাউন্সেলর জনাব মিকন তঞ্চঙ্গ্যা।
সেমিনারে প্রবাসী জীবনে স্বাস্থ্য সচেতনতা, কর্মক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি, সুস্থ জীবনযাপন এবং নিয়মিত স্বাস্থ্য পরিচর্যার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা প্রবাসীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি ব্যস্ত কর্মজীবনের সঙ্গে নিজেদের শারীরিক ও মানসিক সুস্থতার প্রতিও যত্নশীল হওয়ার আহ্বান জানান।

পরে প্রবাসীদের সুস্থতা, নিরাপত্তা, পরিবার ও দেশের কল্যাণ এবং ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি প্রবাসী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, প্রবাসীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ও ধর্মীয় বন্ধন আরও সুদৃঢ় করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল আমিন ইসলাম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সভাপতি সুজন হাওলাদার।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]