প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ পিএম
(ভিজিট : ২৭)
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত ডিউটিতে থাকা অবস্থায়, পুলিশের সিএনজি চালিত অটো রিক্সাকে, একটি ট্রাক ধাক্কা দিলে মোঃ আসাদুজ্জামান( ৫২) নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। তার মাথায় প্রচন্ড আঘাত লাগায় তাকে প্রথমে কটিয়াদী উপস্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জেলা, তার অবস্থার অবনতি হতে থাকলে, তাকে দ্রুত ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
২৭শে সেপ্টেম্বর রবিবার সকালে কিশোরগঞ্জ- ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী বাস স্ট্যান্ড সংলগ্ন মানিক খালি রোডের মোরে এ দুর্ঘটনা ঘটে। আহত আসাদুজ্জামান কটিয়াদী মডেল থানার কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, একজন উপ-পরিদর্শকদের নেতৃত্বে ৩ সদস্যের একটি পুলিশ দল সিএনজি চালিত অটো রিক্সায় নিয়মিত মোবাইল টহল ডিউটিতে ছিলেন। টহল দলটি মানিক খালি রোডের মোড়ে, মুর নেয়ার সময় পিছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক সিএনজিটিকে পিছন দিক থেকে ধাক্কা দিলে এতে অটো রিক্সার ভিতরে থাকা কনস্টেবল আসাদুজ্জামান তার মাথায় গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর পর, সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান, সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে, তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
কটিয়াদী মডেল থানার ওসি, মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আহত পুলিশ সদস্য কে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।