শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬ ● ১০ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


লোহাগাড়ায় কর্ণফুলী সিটি ব্যবসায়ী সমিতির নির্বাচন
সভাপতি এস. এম. মোরশেদুল আলম, সা: সম্পাদক খোরশেদ আলম
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪২ পিএম  (ভিজিট : ১৬)
চট্টগ্রামের লোহাগাড়ায় বটতলী কর্ণফুলী সিটি ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। প্রতিটি পদে একজন করে প্রার্থী থাকায় ভোটগ্রহণ ছাড়াই ১৩ সদস্যের পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে সাত সদস্যের উপদেষ্টা মণ্ডলীও গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বটতলী কর্ণফুলী সিটি মার্কেটে আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন মার্কেটের জমিদার কর্ণফুলী বিল্ডার্সের চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরী ভুটু।নবগঠিত কমিটিতে এস. এম. মোরশেদুল আলম সভাপতি এবং খোরশেদ আলম সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলম, সহ-সভাপতি আজমল হোসেন ও মোহাম্মদ রিপন, সহ-সেক্রেটারি মো. আবদুল গণি, অর্থ-সম্পাদক আবু ছালেহ, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ সোহেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ক্রীড়া ও দপ্তর সম্পাদক কাউছার হামিদ, প্রচার সম্পাদক খানে আলম এবং সদস্য মোহাম্মদ জিসান ও ওমর ফারুক।

এদিকে মার্কেটের জমিদার মহি উদ্দিন চৌধুরী ভুটুকে প্রধান উপদেষ্টা করে সাত সদস্যের উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়েছে। উপদেষ্টা হিসেবে রয়েছেন কাইছার হামিদ, বাবু কৃষ্ণ রঞ্জন ধর, বিপ্লব পদ ধর, মাওলানা হাবিবুল্লাহ, আবু তাহের রুবেল ও তৌহিদুল ইসলাম।নবগঠিত পরিচালনা কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।

কমিটি ঘোষণার পর মার্কেটের ব্যবসায়ীরা নবনির্বাচিত সভাপতি, সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]