প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৬ পিএম
(ভিজিট : ১৬)
নিষিদ্ধঘোষিত আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের ‘পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলে নেতা-কর্মীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।
২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় ভালুকা সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
কলেজ মাঠে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ (বাচ্চু)।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ,যুগ্ন আহবায়ক গুলজার হোসেন, মজিবর রহমান মজু,সাখাওয়াত হোসেন পাঠান, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান ও যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল।
এ ছাড়া উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, স্বেচ্চাসেবক দলের আহবায়ক আসাদুল্লাহ চৌধুরী ধ্রব,সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, শ্রমিক দল সভাপতি সৌমিক হাসান সোহাগ,উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।