বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


কালীগঞ্জে ধর্ষণ মামলায় পলাতক এনসিপি নেতা আটক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৪ এএম  (ভিজিট : ১৪)
গাজীপুরের কালীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণ এবং ব্যক্তিগত গোপনীয় ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় পলাতক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব জাহিদ মুন্সিকে (২৬) আটক করেছে পুলিশ।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার মুনসুরপুর গ্রামের জাকির মিস্ত্রির ছেলে জাহিদ মুন্সির সঙ্গে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ওই ছাত্রীকে একটি গেস্ট হাউসে নিয়ে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ সময় তার ব্যক্তিগত ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করা হয়।

মামলার অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন রিসোর্ট, হোটেল এবং কলেজসংলগ্ন রেলওয়ের পরিত্যক্ত কোয়ার্টারে নিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করা হয়।

এ ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর ভুক্তভোগী ছাত্রীর বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর জাহিদ মুন্সি আত্মগোপনে চলে যান।

পরে কালীগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুবাইলের মাঝুখান এলাকায় অভিযান চালিয়ে জাহিদ মুন্সিকে আটক করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, মামলা দায়েরের পর অভিযুক্ত জাহিদ মুন্সি পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে পুবাইলের মাঝুখান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বুধবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]