শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬ ● ১০ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


মোরেলগঞ্জের বি.পি.জি.এম. রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ্যাডহক কমিটির সভাপতি তারিকুল ইসলাম রাসেল
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২১ পিএম  (ভিজিট : ১৩)
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী বি.পি.জি.এম. রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সেলিমাবাদ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও বাগেরহাট জেলা ছাত্রদলের সদ্য বিদায়ী কমিটির সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলাম রাসেল মল্লিক।

যশোর শিক্ষা বোর্ড কর্তৃক এ্যাডহক কমিটির সভাপতি হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছে বলে জানা গেছে। এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
নবগঠিত এ্যাডহক কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুয়াল হোসেন। এছাড়া শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মোঃ নাসির উদ্দিন এবং অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ফারুক তালুকদার।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এ্যাডহক কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
এদিকে তারিকুল ইসলাম রাসেল মল্লিক এ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, দায়িত্বপ্রাপ্ত সভাপতি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে দায়িত্বশীল ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের বি.পি.জি.এম. রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন এ্যাডহক কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম আরও সুসংগঠিত হবে—এমন প্রত্যাশা শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]