বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


ভালুকায় মাটির দেয়াল ধসে শিশুর মৃত্যু
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২০ এএম  (ভিজিট : ৫১)
ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর গ্রামে মাটির দেয়াল ধসে আয়েশা আক্তার (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা সিদ্দিকুর রহমান গুরুতর আহত হয়েছেন।

রোববার সকালে ধীতপুর গ্রামের মীরবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার বিরুনীয়া গ্রামের সিদ্দিকুর রহমান ও ফারজানা আক্তার দম্পতি তাদের চার বছর বয়সী মেয়ে আয়েশা আক্তারকে নিয়ে কয়েক দিন আগে ধীতপুর গ্রামে শ্বশুরবাড়ি মুনতাজ উদ্দিনের বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার সময় সিদ্দিকুর রহমান ও তার শিশু কন্যা আয়েশা একটি মাটির ঘরে ঘুমিয়ে ছিলেন।

সকালে বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত শুরু হলে মাটির ঘরের একটি দেয়াল ধসে পড়ে। এতে শিশু আয়েশা মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। একই ঘটনায় তার বাবা সিদ্দিকুর রহমানও আহত হন।

পরে স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে দ্রুত মাটি সরিয়ে আয়েশার নিথর দেহ উদ্ধার করেন। আহত সিদ্দিকুর রহমানকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

ধীতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হালিম উদ্দিন সরকার রিপন জানান, মাটির দেয়াল ধসে শিশুটির মৃত্যু হয়েছে এবং তার বাবাও আহত হয়েছেন। কয়েক দিন ধরে সিদ্দিকুর রহমান স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]