প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৮ পিএম
(ভিজিট : ১৪)
ময়মনসিংহের ভালুকায় গ্রাম আদালত পরিচালনায় সক্ষমতা বৃদ্ধির বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার ২ নম্বর মেদুয়ারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মেদুয়ারী ইউনিয়ন পরিষদের প্রশাসক আসিফ আহমেদ রাজীবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কো-অর্ডিনেটর মশিউর রহমান, ইউপি সদস্য ফারুক হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মনিরুজ্জামান এবং ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী রাসেল মাহমুদ।
এ ছাড়া সভায় গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম, বিচারপ্রক্রিয়া এবং স্থানীয় পর্যায়ে এর সুষ্ঠু পরিচালনা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। একই সঙ্গে গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষের সহজে ও দ্রুত বিচারিক সেবা পাওয়ার সুযোগ আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।