মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


চট্টগ্রাম রেঞ্জে মাদকের বিরুদ্ধে জোর অভিযানে একদিনেই গ্রেপ্তার ১৭২
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:৪৪ পিএম  (ভিজিট : ১৬)
চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় একযোগে চালানো মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ। রবিবার (১৬ আগস্ট) সারাদিন ধরে চলা এই অভিযানে উদ্ধার হয়েছে ১৯ হাজার ৪২০ পিস ইয়াবা, ১৩৯ কেজি ৬৫১ গ্রাম গাঁজা এবং ৫৫ লিটার ৯০০ গ্রাম চোলাই মদ।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, ওইদিন ২৪ ঘণ্টায় মোট ২৪৩টি পৃথক অভিযান চালানো হয় রেঞ্জের আওতাভুক্ত এলাকাগুলোতে। মাদক বহন ও বিক্রির সঙ্গে জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে নেওয়া হয়েছে কঠোর আইনি ব্যবস্থা।

তিনি আরও বলেন, এসব অভিযানের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৬১টি মামলা রুজু করা হয়েছে, যেসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১৭২ জনকে। পাশাপাশি মাদক-সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে আরও ৭০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে এবং একই সঙ্গে জরিমানা বাবদ আদায় করা হয়েছে ৬ হাজার ৯০০ টাকা।

ডিআইজি জানান, মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে এবং মাদক নির্মূলে পুলিশের এই তৎপরতা অব্যাহত রাখা হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]