সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


পঞ্চগড়ে ট্রাকের চাকায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:৫৭ পিএম  (ভিজিট : ১১)
পঞ্চগড় সুগার মিল গেট এলাকায় বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জয়নাল আবেদীন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মূর্খাজোত এলাকার মৃত আসিরউদ্দিনের ছেলে। তিনি পূবালী ব্যাংক, বোদা শাখায় কর্মরত ছিলেন।

নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালে বাড়ি থেকে কর্মস্থলে যান জয়নাল। পরে দাপ্তরিক কাজে পঞ্চগড়ে এসে কাজ শেষে মোটরসাইকেলে করে বোদা শাখায় ফিরছিলেন। পথে সুগার মিল গেট এলাকায় সামনে একটি অটোবাইক থাকায় তিনি আকস্মিকভাবে ব্রেক করেন। এ সময় পেছন থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৯৮০৯) সজোরে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

ধাক্কায় জয়নাল মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রেজওয়ানা রিয়াজ বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকলেছুর রহমান জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]