সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


রুহুল কবির রিজভীর সঙ্গে ত্রিশালের এমপি মাহবুবুর রহমানের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:৪৭ পিএম  (ভিজিট : ৮)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির নবনির্বাচিত সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

সাক্ষাৎকালে ডা. মাহবুবুর রহমান লিটন এমপি নবনির্বাচিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় দলের সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দল ও দেশের চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের অন্তর্ভুক্তি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মেধা, অভিজ্ঞতা ও রাজনৈতিক বিচক্ষণতার মাধ্যমে দল, জনগণ ও দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদও দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময় করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]