রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৪ এএম  (ভিজিট : ১৮)
রাজধানীর মিরপুরে দুইটি চলন্ত বাসে ও বাড্ডায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া যাত্রাবাড়ীতে ৪টি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। 

শনিবার সন্ধ্যায় এসব ঘটনা ঘটে। জানা যায়, শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগে। এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নেভানো হয়েছে। চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লাগে। যান্ত্রিক ত্রুটির কারণে এই আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা তাদের।

এ ছাড়া মিরপুর-১ আনসার ক্যাম্প এলাকায় একই সময়ে অভিজাত পরিবহনের আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। তবে সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয় বলে জানিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।

এ ছাড়া, রাত ৮টার দিকে রাজধানীর মধ্য বাড্ডায় গাড়ির একটি গ্যারেজের সামনে আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, বাসটি আলিফ পরিবহনের।

রাস্তার পাশে বাসটি পার্কিং করা ছিল। কে বা কারা পেছনের দিকে আগুন দিয়ে পালিয়ে গেছে। উপস্থিত লোকজন সঙ্গে সঙ্গে আগুন নেভায়।

এদিকে, রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ মার্কেটের সামনে পরপর ৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ককটেলের বিস্ফোরণে মো. বিল্লাল হোসেন নামে এক রিকশাচালক আহত হয়েছেন।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশনস) খালিদ হাসান জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে সামাদ সুপার মার্কেটের সামনে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে একজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]