সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


কাপ্তাইয়ে কর্ণফুলী নদী থেকে চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩২ এএম  (ভিজিট : ১৫)
রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর সীতার ঘাট এলাকায় নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে কর্ণফুলী নদীর সীতার ঘাট অংশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম সাজিদ শাহারিয়ার সানম (২৪)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। তিনি ওই উপজেলার নাছির উদ্দীনের ছেলে।

জানা গেছে, রোববার কর্ণফুলী নদীর সীতার ঘাট এলাকায় নেমে নিখোঁজ হন সানম। খবর পেয়ে তাকে উদ্ধারে তৎপরতা শুরু হয়। প্রায় তিন ঘণ্টার উদ্ধার তৎপরতার পর বিকেল ৪টা ৪৫ মিনিটে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে সহপাঠী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]