শুক্রবার ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


চিতলমারীতে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, ব্যবস্থা নেওয়ার দাবি আইন-শৃঙ্খলা সভায়
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৯:০৪ পিএম  (ভিজিট : ১২)
বাগেরহাটের চিতলমারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।

সভায় বক্তব্য দেন চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু, উপজেলা মহিলা দলের সভানেত্রী রুনা গাজী, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, ডা. এম আর ফরাজী এবং চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মো. একরামুল হক মুন্সী। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মো. একরামুল হক মুন্সী, সাংবাদিক এস এস সাগর এবং এক রাজনৈতিক ব্যক্তিত্বকে একটি মহল থেকে প্রাণনাশের হুমকি ও গুপ্ত হামলার আশঙ্কার বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হয়।

বক্তারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত এবং হুমকিদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সভায় সর্বসম্মতিক্রমে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]