বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


জুলাই শহীদ ইনতিশারুল হকের কবর জিয়ারত ও বৃক্ষরোপন করল উপজেলা ছাত্রদল
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:৪১ পিএম  (ভিজিট : ১৭)
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ত্রিশালের শহীদ ইনতিশারুল হকের কবর জিয়ারত ও সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় মোনাজাত করেছে ত্রিশাল উপজেলা ছাত্রদল।

বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার বইলর ইউনিয়নে শহীদ ইনতিশারুল হকের কবর জিয়ারত শেষে বৃক্ষরোপন করেন তারা।

এসময় ত্রিশাল উপজেলা ছাত্রদলের সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ ইয়াসির আরাফাত, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিক মাহবুব, সাংগঠনিক সম্পাদক ইমনুল ইসলাম সিজান, সিনিয়র সহ-সভাপতি অনন্ত রহমান জিসান, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, যুগ্ন-সাধারণ সম্পাদক সাজিদ ও সায়েম, বইলর ইউনিয়ন ছাত্রদল নেতা হৃদয় খান, আবু সাঈদ, সামিউল প্রমূখ উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে শহীদ ইনতিশারুল হকের কববের পাশে একটি কৃষ্ণচূড়া ও একটি গোলাপ ফুলের চাড়া রোপন করেন উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]