সোমবার ২৭ জুলাই ২০২৬ ১২ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


বাউফলে সড়ক দুর্ঘটনায় ভিক্ষুক নিহত
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৮:৩২ পিএম  (ভিজিট : ২০)
পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় ইউনুস খান (৬০) নামে এক ভিক্ষুক নিহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার অজ্ঞাত স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর দুইজন অজ্ঞাত ব্যক্তি তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাহরিয়ার আল কাইয়ুম জানান, দুই ব্যক্তি আহত অবস্থায় ইউনুস খানকে হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে সড়ক দুর্ঘটনায় সৃষ্ট গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

হাসপাতালে লাশ নিতে আসা স্বজন সেলিম সরদার জানান, নিহত ইউনুস খান পেশায় ভিক্ষুক ছিলেন। তিনি তিন মেয়ে ও এক হাফেজে কোরআন পুত্র সন্তানের জনক।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় এক ভিক্ষুকের মৃত্যুর খবর পেয়েছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ জানায়, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কোন যানবাহনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন, সে বিষয়ে তদন্ত চলছে। ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনে কাজ করছে পুলিশ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]