প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:৫২ পিএম
(ভিজিট : ৫৯)
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তাফা আমিনের নির্দেশনায় এবং অ্যাডভোকেট এরফানুর রহমানের সার্বিক সহযোগিতায় লোহাগাড়ার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্প্রতি লোহাগাড়া সদর ইউনিয়নের ৬ নম্বর ও ৮ নম্বর ওয়ার্ড, আধুনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এবং চুনতি ইউনিয়নের সাতগড় পূর্বপাড়া ৭ নম্বর ওয়ার্ডের বন্যাদুর্গত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি তাজ উদ্দীন আল নাজির, উপজেলা যুবদল নেতা শাহাদাত হোসেন মঞ্জুর, নুর মিনহাজ, শহিদ, চুনতি ইউনিয়ন যুবদল নেতা আবদুল হাকিম, আধুনগর ইউনিয়ন যুবদল নেতা আরফাত, চুনতি ইউনিয়ন যুবদল নেতা এহেসান, জাহেদ, মাঈন উদ্দীন, মাসুদ, আলম, শাহেদ, এনামসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি তাজ উদ্দীন আল নাজির বলেন, বন্যায় অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তাফা আমিনের নির্দেশনায় আমরা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।
মানুষের দুঃসময়ে পাশে থাকাই আমাদের অঙ্গীকার। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদেরও এগিয়ে আসা উচিত। সবাই সম্মিলিতভাবে কাজ করলে দুর্গত মানুষের দুর্ভোগ অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বন্যার কারণে অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েছে এবং খাদ্যসংকটে ভুগছে। এ ধরনের সহায়তা তাদের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।