মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলের রুটে ট্রেন চলাচল বন্ধ
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:৫৯ পিএম  (ভিজিট : ১৩)
ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতে বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন।

তিনি জানান, একতা এক্সপ্রেস ঈশ্বরদী স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। এখনও উদ্ধার কাজ শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যে উদ্ধারকারী রিফিল ট্রেন উদ্ধারকাজ শুরু করবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]