প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:৫৫ পিএম
(ভিজিট : ১৭)
ভোলা দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, ব্যবহারিকের কথা বলে অতিরিক্ত অর্থ আদায়, ব্যবহারিক পরীক্ষার নামে বানিজ্যের অভিযোগ, আইসিটি ব্যবহারিক পরিক্ষার কথা বলে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, শিরোনামে রবিবার ১২ জুলাই বিভিন্ন অনলাইন ভার্সন ও প্রিন্ট মিডিয়াতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন দুলারহাট মডেল কলেজ এর আইসিটি শিক্ষক মো ইমাম হোসেন।
প্রতিবাদপত্রে তিনি বলেছেন, একটি চক্রান্তের মাধ্যমে বিভিন্ন মিডিয়ায় মিথ্যা বানোয়াট সংবাদ চালিয়ে যাচ্ছে। গত ১২ তারিখ দুলারহাট মডেল কলেজে আইসিটি পরীক্ষায় যা মিডিয়ায় প্রকাশ হয়েছে এমন কোন গঠনা গঠেনী আমরা দুলারহাট মডেল কলেজ এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।