মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


রিয়াদে রাষ্ট্রদূত দেলোয়ার হোসেনের সঙ্গে প্রবাসী সাংবাদিক ফোরামের মতবিনিময়
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:২৯ পিএম  (ভিজিট : ১৬)
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঙ্গে 'সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম'-এর নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১২ জুলাই (রোববার) বিকেল ৩টায় রিয়াদের ডিপ্লোমেটিক কোয়ার্টারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রবাসীদের সমস্যা ও সমাধান মতবিনিময় সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য তুলে ধরেন, যার মধ্যে অন্যতম: ই-পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসন। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতকরণ।

গুম, খুন, ছিনতাই ও অপহরণের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতা ও আইনি সহায়তা।

"দূতাবাস প্রবাসীদের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। অচিরেই এসব সমস্যার কার্যকর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান রাস্ট্রদূত ।"

একই সঙ্গে তিনি প্রবাসীদের যেকোনো যৌক্তিক সমস্যা সমাধানে দূতাবাসের সঙ্গে নিয়মিত ও নিবিড় যোগাযোগ রাখার আহ্বান জানান।

সভায় সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চাঁনসহ সৌদি আরবে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে সাংবাদিকরা প্রবাসীদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও করণীয় বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। রাষ্ট্রদূত সাংবাদিকদের বক্তব্য অত্যন্ত মনোযোগসহকারে শোনেন এবং প্রবাসীদের কল্যাণে সাংবাদিকদের এই গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]