বুধবার ৮ জুলাই ২০২৬ ২৪ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


ছুটিতে গিয়ে আর না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা: নতুন নিয়ম জানাল সৌদি জাওয়াজাত
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৭:৫৪ পিএম  (ভিজিট : ১১)
সৌদি আরব থেকে রি-এন্ট্রি বা পুনঃপ্রবেশ (এক্সিট অ্যান্ড রিটার্ন) ভিসায় দেশে গিয়ে অনেক প্রবাসী বা গৃহকর্মী নির্দিষ্ট সময়ে কর্মস্থলে ফেরত যান না। এমন পরিস্থিতিতে ওইসব কর্মীদের বিষয়ে একটি স্পষ্ট নির্দেশনা ও নতুন কার্যপ্রণালী প্রকাশ করেছে সৌদি পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত)।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো কর্মী ছুটিতে গিয়ে সময়মতো ফিরে না এলে তার ওপর ৩ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

নতুন নিয়মের মূল বিষয়গুলো : 

৩ বছরের নিষেধাজ্ঞা এবং ব্যতিক্রম : ছুটিতে গিয়ে আর ফিরে না আসা কর্মীদের জন্য সৌদি আরবে পুনঃপ্রবেশের ক্ষেত্রে ৩ বছরের নিষেধাজ্ঞা কার্যকর হবে।

সময় গণনা: হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ভিসার মেয়াদ শেষ হওয়ার দিন থেকে এই ৩ বছর গণনা করা হবে।

ব্যতিক্রম: যদি কোনো কর্মী সম্পূর্ণ নতুন ভিসা নিয়ে তার পূর্বের নিয়োগকর্তার (কফিল) অধীনেই আবার কাজে ফিরতে চান, তবে তার জন্য এই ৩ বছরের নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

স্বয়ংক্রিয়ভাবে নাম বাদ পড়া (৬ মাস পর) : কোনো গৃহকর্মী ছুটির মেয়াদ শেষ হওয়ার পর সৌদি আরবে ফিরে না এলে, ভিসার মেয়াদ শেষ হওয়ার ৬ মাস পর স্বয়ংক্রিয়ভাবে তার স্ট্যাটাস ‘প্রস্থান করেছেন এবং ফিরে আসেননি’ (Exited and Did Not Return) হিসেবে নিবন্ধিত হবে। এর জন্য কফিলকে আলাদা কোনো আবেদন করতে হবে না।

‘আবশের’ অ্যাপের মাধ্যমে দ্রুত নাম বাদ দেওয়া : 
যদি কোনো নিয়োগকর্তা ৬ মাস অপেক্ষা করতে না চান, তবে তিনি ভিসার মেয়াদ শেষ হওয়ার ৩০ দিন পর ‘আবশের’ (Absher) প্ল্যাটফর্মের 'তাওয়াসুল' সার্ভিসের মাধ্যমে ওই কর্মীকে তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করতে পারবেন।

পরিবার ও নির্ভরশীলদের জন্য নিয়ম : এই ৩ বছরের নিষেধাজ্ঞা শুধুমাত্র কর্মীদের জন্য প্রযোজ্য, তাদের ওপর নির্ভরশীল বা পরিবারের সদস্যদের (যেমন: স্ত্রী বা সন্তান) জন্য নয়। কোনো নির্ভরশীল ব্যক্তি সৌদি আরবে ফিরে না এলে, ভিসার মেয়াদ শেষ হওয়া মাত্রই ‘আবশের’ অ্যাপের মাধ্যমে তাদের রেকর্ড বাতিল করা যাবে।

নতুন ভিসা প্রক্রিয়া : যদি কোনো কর্মীর নাম নিয়োগকর্তার পারিবারিক রেজিস্ট্রি থেকে ইতিমধ্যে মুছে ফেলা হয়ে থাকে, তবে তিনি সৌদি আরবে পুনরায় প্রবেশ করতে চাইলে তাকে সম্পূর্ণ নতুন ভিসা নিতে হবে।

জরুরি পরামর্শ: জাওয়াজাত জানিয়েছে, কোনো কর্মী যদি পুনরায় নতুন ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করতে চান, তবে জটিলতা এড়াতে প্রয়োজনে অনুমোদিত নিয়োগ অফিসগুলোর (Recruitment Offices) সহায়তা নিতে পারেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]