শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


দক্ষিণ কোরিয়ায় ন্যূনতম মজুরি নিয়ে টানাপোড়েন অব্যাহত, শ্রমিকের দাবি ১১,৯০০ ওন, মালিকের প্রস্তাব ১০,৩৬০ ওন
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৯:০৪ পিএম  (ভিজিট : ৮)
আগামী বছরের ন্যূনতম মজুরি নির্ধারণকে ঘিরে দক্ষিণ কোরিয়ায় শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। দ্বিতীয় সংশোধনী প্রস্তাবে শ্রমিক পক্ষ ঘণ্টাপ্রতি ১১,৯০০ ওন এবং মালিক পক্ষ ১০,৩৬০ ওন প্রস্তাব করেছে। এতে উভয় পক্ষের ব্যবধান ১,৫৪০ ওন হলেও এখনো সমঝোতা থেকে অনেক দূরে অবস্থান করছে তারা। গত ৩০ জুন সরকারি সেজং কমপ্লেক্সে অনুষ্ঠিত ন্যূনতম মজুরি কমিশনের ১০ম পূর্ণাঙ্গ সভায় উভয় পক্ষ তাদের দ্বিতীয় সংশোধনী প্রস্তাব উপস্থাপন করে যা আজকের বৈঠকেও একই রকম রয়ে যায় কোন পক্ষ থেকেই উল্লেখযোগ্য সমাধান আসেনি।

এর আগে শ্রমিক পক্ষ চলতি বছরের তুলনায় ১৬ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি করে ১২,০০০ ওন ন্যূনতম মজুরি দাবি করেছিল। অন্যদিকে মালিক পক্ষ চলতি বছরের ১০,৩২০ ওন অপরিবর্তিত রাখার প্রস্তাব দেয়।

প্রথম সংশোধনী প্রস্তাবে শ্রমিক পক্ষ তাদের দাবি কমিয়ে ১১,৯৭০ ওন এবং মালিক পক্ষ বাড়িয়ে ১০,৩৪০ ওন প্রস্তাব করলেও কমিশনের চেয়ারম্যান কোওন সুন-ওনের অনুরোধে দ্বিতীয় সংশোধনী প্রস্তাব জমা দেওয়া হয়। এতে শ্রমিক পক্ষ আরও ৭০ ওন কমিয়ে ১১,৯০০ ওন এবং মালিক পক্ষ ২০ ওন বাড়িয়ে ১০,৩৬০ ওন প্রস্তাব করে।

তবে দুই পক্ষের মধ্যে এখনো উল্লেখযোগ্য ব্যবধান থাকায় আগামী বৈঠকগুলোতে আরও কয়েক দফা সংশোধনী প্রস্তাবের মাধ্যমে সমঝোতার চেষ্টা চলবে বলে ধারণা করা হচ্ছে।

প্রতি বছর শ্রমিক প্রতিনিধি, মালিক প্রতিনিধি এবং জনস্বার্থ বিষয়ক প্রতিনিধি—প্রত্যেক পক্ষ থেকে ৯ জন করে মোট ২৭ সদস্যের ন্যূনতম মজুরি কমিশন আলোচনার মাধ্যমে মজুরি নির্ধারণ করে। একাধিক দফা আলোচনার পরও সমঝোতা না হলে জনস্বার্থ প্রতিনিধিরা একটি সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা নির্ধারণ করেন এবং সেই সীমার মধ্যে ঐকমত্য বা ভোটের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

চলতি বছরের ন্যূনতম মজুরি নির্ধারণের আইনি সময়সীমা ২৯ জুন অতিক্রম করলেও প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী কমিশনকে জুলাই মাসের মাঝামাঝি সময়ের মধ্যে কর্মসংস্থান ও শ্রম মন্ত্রীর কাছে চূড়ান্ত প্রস্তাব জমা দিতে হবে। ফলে ধারণা করা হচ্ছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই আগামী বছরের ন্যূনতম মজুরি নিয়ে চূড়ান্ত সমঝোতা হতে পারে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]