রবিবার ১৯ জুলাই ২০২৬ ৪ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


১৯ দিনে শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ ১০ হাজার টাকা
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৭:৩৪ পিএম  (ভিজিট : ২৩)
১৯ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খোলা হয়েছে। টাকা গণনা শেষে দানবাক্সে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে।

আজ শনিবার (১১ জুলাই) দিনব্যাপী গণনা শেষ হওয়ার পর এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

এর আগে বেলা সাড়ে ১১টায় মাজার প্রাঙ্গণে দানবাক্সের টাকা গণনার কার্যক্রম শুরু হয়। মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ গণনা অনুষ্ঠিত হয়। মাজারের প্রায় ৭০০ বছরের ইতিহাসে এত অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে দানের অর্থ গণনা করা হলো।

প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, কমিটির সদস্য, মাজার কর্তৃপক্ষ, মাদ্রাসার শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় দানবাক্সের অর্থ গণনা করা হয়েছে। প্রাপ্ত অর্থ নির্ধারিত সোনালী ব্যাংক হিসাবে জমা রাখা হবে।
 
এর আগে, গত ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানবাক্স ও দানের ডেগে জমা হওয়া অর্থ গণনা করা হয়। ওইদিন গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়, যা পরে সোনালী ব্যাংকের একটি নতুন হিসাবে জমা রাখা হয়।

মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত জুন মাসে নতুন চারটি দানবাক্স স্থাপন এবং পুরনো তিনটি ঐতিহাসিক দানের ডেগ ও একটি দানবাক্স সিলগালা করা হয়। পরবর্তীতে আর্থিক কার্যক্রম আরো স্বচ্ছ করতে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যা মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য আধুনিক ও কার্যকর কাঠামোর সুপারিশ করবে। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]