রবিবার ১৯ জুলাই ২০২৬ ৪ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


চট্টগ্রামে এসিড পান করে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:০৫ পিএম  (ভিজিট : ১৮)
বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী বণিক পাড়ার বাসিন্দা রাজীব বণিক (৩৫) নামের এক স্বর্ণ ব্যবসায়ী এসিড পান করে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি মনোহরি বণিকের ছেলে এবং নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় তার একটি স্বর্ণের দোকান ছিল।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ৮টার দিকে নগরীর জুয়েলারি দোকানে থাকা এসিড পান করে রাজীব। এরপর তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সফিউল আজম মুন্সী জানান, ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]