মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ ২৩ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


খাগড়াছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩:৪১ পিএম  (ভিজিট : ৭)
খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২নম্বর চেঙ্গী ইউনিয়নের আওতাধীন মধুমঙ্গল পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটেছে। 

পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ গণমাধ্যমকে তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিভিন্ন সূত্র থেকে মধুমঙ্গল পাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। 

বেশ কয়েকমাস থেকে পানছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসিত) গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে থেমে থেমে সংঘর্ষ চলছে। 

বিস্তারিত আসছে... 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]