| শিরোনাম: |
পঞ্চগড়ের আলোচিত তেঁতুলিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তাকে প্রত্যারপূর্বক জনপ্রশাসন মন্ত্রনালয়ে সংযুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার ০২ জুলাই জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয় তবে প্রজ্ঞাপনের পর রোববার (০৫ জুলাই) সপ্তাহের প্রথম কর্মদিবসে বিষয়টি জানাজানি হয়। প্রজ্ঞাপনে বলা হয় তেঁতুলিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজ শাহিন খসরুকে বর্তমান কর্মস্থল হতে প্রত্যাহার পূর্বক সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) জনপ্রশাসন মন্ত্রনালয় পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এদিকে পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন জানান জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে তেঁতুলিয়া ইউএনওকে মন্ত্রনালয়ে সংযুক্ত করা হয়েছে জেনেছি।