সোমবার ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


কক্সবাজারে বিএফডিএস’র জরুরি সভা অনুষ্ঠিত
পেশার মানোন্নয়ন ও বিশ্বমঞ্চে দেশের ডেন্টিস্ট্রির ভাবমূর্তি উজ্জ্বল করার দৃঢ় প্রত্যয়
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৬:০৮ পিএম  (ভিজিট : ৮৮)
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী ডেন্টাল পেশাজীবী সংগঠন ‘বাংলাদেশ ফেডারেশন অব ডেন্টাল সায়েন্স’ (বিএফডিএস)-এর এক গুরুত্বপূর্ণ জরুরি সভা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের ঐতিহ্যবাহী ‘বে ওয়াচ রিসোর্ট’-এ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ আগামী দিনে ডেন্টিস্ট্রি পেশার মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা বজায় রাখা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ডেন্টাল সেক্টরের ভাবমূর্তি আরও সুদৃঢ় করার ব্যাপারে সুনির্দিষ্ট পরিকল্পনা ও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডাঃ সাজেদুল আসিফ ফারজানের চমৎকার ও প্রাণবন্ত উপস্থাপনায় সভার মূল কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিএফডিএস-এর সম্মানিত সভাপতি ডাঃ রকিবুল হোসেন রুমি। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের দীর্ঘ আট বছরের গৌরবময় পথচলার কথা স্মরণ করে গর্বের সাথে বলেন, “বিএফডিএস বিগত আট বছরে দায়িত্বশীলতার সাথে যে বিপুল সংখ্যক ও সফল প্রফেশনাল ইভেন্ট সম্পন্ন করেছে, তার রেকর্ড দেশের অন্য কোনো সংগঠনে নেই। এটি আমাদের সম্মিলিত প্রয়াসের এক অনন্য দৃষ্টান্ত।”

সংগঠনের মহাসচিব ডাঃ মোঃ আসাফুজ্জোহা রাজ উপস্থিত সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সংগঠনের প্রতিটি সদস্য বিএফডিএস-কে যেভাবে নিজের মনে করে ধারণ  করেন, তা সত্যিই প্রশংসনীয়। সদস্যদের এই নিবিড় একাত্মতা আগামী দিনে আমাদের পেশার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। এই ঐক্য ও কর্মস্পৃহা অব্যাহত থাকলে বিশ্বজুড়ে বাংলাদেশের ডেন্টিস্ট্রির ভাবমূর্তি আরও অনেক বেশি মজবুত ও গৌরবময় হবে।”

একটি আদর্শ সংগঠনের অন্যতম প্রধান ভিত্তি হলো আর্থিক স্বচ্ছতা—এই মূলমন্ত্রকে সামনে রেখে সভায় বিগত অর্থবছরের যাবতীয় আয়-ব্যয়ের বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ হিসাব পেশ করেন সংগঠনের দুই সফল কোষাধ্যক্ষ ডাঃ সামস জামান বাবু এবং ডাঃ সাইফুর পরাগ। তাঁরা অত্যন্ত দৃঢ়তার সাথে উল্লেখ করেন, “যেকোনো সংগঠনের সফলতার মূল চাবিকাঠি হলো আর্থিক হিসাব-নিকাশের স্পষ্টতা ও জবাবদিহিতা। বিএফডিএস তার প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই এই স্বচ্ছতা কঠোরভাবে বজায় রেখে আসছে, যা আজ আমাদের এই পর্যায়ে নিয়ে এসেছে।”
উক্ত জরুরি সভায় বিএফডিএস-এর আগামী দিনের কর্মপরিকল্পনা, সাংগঠনিক বিস্তার এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক দূরদর্শী রোডম্যাপ নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করা হয়।

সভায় সংগঠনের উচ্চপর্যায়ের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— ডাঃ রবিউল হোসেন, ডাঃ মামুনুর রশিদ, ডাঃ শামীম সুলতানা রুমা, ডাঃ আমিনুল ইসলাম, ডাঃ সমির বণিক, ডাঃ আয়েশা, ডাঃ সামসুন্নাহর, ডাঃ মুবাশে্বরুল হক, ডাঃ ফাজলে রাব্বি, ডাঃ তানজিম, ডাঃ সালসাবিল, ডাঃ সুজা উদ্দিন পরাগ, ডাঃ সাহরিয়ার পরশ, ডাঃ রিপন চৌধুরী, ডাঃ সাফি, ডাঃ মিলন, ডাঃ ইসরাত জেরিন, ডাঃ সিফাত উদ্দিন খান, ডাঃ তানভীর, ডাঃ রাকিবুল হাসান, ডাঃ নাবিল, ডাঃ মাসুম, ডাঃ খালিদ, ডাঃ নবীন, ডাঃ হিমেল, ডাঃ রুমকি, ডাঃ লায়লাসহ দেশের প্রথিতযশা ডেন্টাল বিশেষজ্ঞ ও নেতৃবৃন্দ।

উপস্থিত সকল কর্মকর্তা ও সদস্যের সক্রিয় অংশগ্রহণ, গঠনমূলক পরামর্শ এবং পেশাগত ভাতৃত্ববোধের মধ্য দিয়ে এই জরুরি সভাটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]