“ক্রীড়া শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে যুবক মাঠে চল” এই পতিপাদ্যকে সামনে রেখে কেএম ওবায়দুর রহমান স্মৃতি ১০ দলীয় ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের সালথার ফুকরায় ১০ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। অদ্য সোমবার (২ জুলাই) বিকাল ৫ ঘটিকায় উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ ম্যাচের শুভ উদ্বোধন করনে সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের কৃতি সন্তান সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক স্বনামধন্য ব্যক্তিত্ব ও সমাজ সেবক মুহাঃ ছরোয়ার হোসেন।
ডাঃ মোঃ কাওসার আলীর সভাপতিত্বে ও এবিএম সামসুল আলম প্রধান শিক্ষক ফুকরা সঃ প্রাঃ বিদ্যালয় এর সঞ্চালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াপ্রেমী সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ছরোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আজিজুল হক সভাপতি সোনাপুর ইউনিয়ন বিএনপি। মো তারা মিয়া মাতুব্বর, মোঃ জালাল মেম্বার,সাব্বির মাতুব্বর, মোঃ রফিকুল ইসলাম শিকদার, লিয়াকত হোসেন,ফজলু মাতুব্বর,মোঃ জাকির হোসেন,মোঃ মোশারেফ মাতুব্বর,তুরাব মৃধা, আরিফুল ইসলাম,রকিবুল ইসলাম, রাকিবুল ইসলাম সুমনসহ সোনাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত সহস্রাধিক ফুটবল প্রেমী দর্শকগণ।
আজকের খেলায় যে দুটি মুখোমুখি হয় গোপালিয়া (আলামিন) ফুটবল একাদশ ও চান্দাখোলা ফুটবল একাদশ হয়।
সেখানে গোপালিয়া (আলামিন) ফুটবল একাদশ ১-০ গোলে জয় লাভ করে। খেলা জুড়ে স্থানীয় দর্শকদের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রধান অতিথির বক্তব্যে সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মুহাঃ ছরোয়ার হোসেন বলেন, ‘গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই।
যুবকদের মাঠমুখী করতে পারলে তারা মাদক থেকে দূরে থাকবে। খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলে।
বর্তমান সময়ে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
এবিএম সামসুল আলম প্রধান শিক্ষক ফুকরা সঃ প্রাঃ বিদ্যালয় তিনি বলেন, ‘মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে।
সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুললে মাদকসেবী ও মাদক কারবারিদের সমাজে কোনো স্থান থাকবে না। ভালো মানুষকে মূল্যায়নের সংস্কৃতি গড়ে তুলতে হবে।’
কিশোর কিশোরীদের স্কুল মুখি করতে হবে।
উক্ত ফুটবল টুর্নামেন্টের যৌথভাবে ধারাভাষ্য প্রদান করেন আরিফুল ইসলাম ও মামুনুর রশিদ যাদের সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে।
এ খেলায় প্রধান রেফারীর দ্বায়িত্ব পালন করেন মোঃ মেহেদী হাসান ও সহকারি রেফারী তরিকুল ইসলাম ও আশিক হাসান।