শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


কেপ ভার্দেকে হারালে শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১২:২৯ পিএম  (ভিজিট : ২০)

বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে ১৩ দল। বাকি তিন টিকিট পাওয়ার লড়াইয়ে আছে ছয়টি দল, যার মধ্যে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। তারা মুখোমুখি হবে কেপ ভার্দের।

বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে নবাগত দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। নিশ্চিতভাবে তারা ফেভারিট হিসেবে এই ম্যাচ খেলতে নামবে। কোনো ম্যাচ না হারা কেপ ভার্দের বাধা টপকাতে পারলে শেষ ষোলো নিশ্চিত করবে লিওনেল স্কালোনি দল, পাবে আটলান্টা স্টেডিয়ামে সেই ম্যাচ খেলার টিকিট।

প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা উঠতে পারলে তাদের প্রতিপক্ষ কে হবে, সেটা মোটামুটি জানা হয়ে গেছে। আলবিসেলেস্তের সামনে পড়তে পারে অস্ট্রেলিয়া কিংবা মিসর। আর্জেন্টিনার কেপ ভার্দে ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেই তা একেবারে নিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও মিসর।

শেষ ৩২ সম্পূর্ণ হবে ঘানা ও কলম্বিয়ার ম্যাচের পর। আগামীকাল সকাল সাড়ে ৭টায় মুখোমুখি হবে দুই দল। তাদের জন্য শেষ ষোলোর অপেক্ষায় আছে সুইজারল্যান্ড। আর এই তিন দলের যে কোনো একটির বিপক্ষে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে খেলবে, সেটা অবশ্য তাদের শেষ ষোলোর ম্যাচ জয়ের ওপর নির্ভর করছে।

সেমিফাইনালে আর্জেন্টিনা উঠতে পারলে তাদের প্রতিপক্ষ হতে পারে ব্রাজিল, নরওয়ে, মেক্সিকো ও ইংল্যান্ডের যে কোনো একটি দল। আর সব বাধা ডিঙাতে পারলে ফাইনালে আর্জেন্টিনার সামনে দাঁড়াতে পারে প্যারাগুয়ে, ফ্রান্স, কানাডা, মরক্কো, পর্তুগাল, স্পেন, যুক্তরাষ্ট্র কিংবা বেলজিয়াম। এই আটটি দল অন্য ব্র্যাকেটে থাকায় ফাইনালের আগে বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে দেখা হচ্ছে না। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]