শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


সংস্কারের জন্য তিন দিন বন্ধ মোরেলগঞ্জের পানগুছি ফেরি চলাচল
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:৩৭ পিএম  (ভিজিট : ১৩)
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ পানগুছি নদী ফেরিঘাটে সংস্কারকাজের জন্য শুক্রবার (৩ জুলাই) সকাল ৬টা থেকে টানা তিন দিনের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ কারণে সাইনবোর্ড–বগী আঞ্চলিক মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও যানবাহন চালকদের বিকল্প পথে চলাচল করতে হচ্ছে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকাল থেকেই ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলি সেতুর পাটাতন খুলে সংস্কার এবং বারইখালী প্রান্তের পন্টুন মেরামতের কাজ শুরু হয়েছে। নিরাপত্তার স্বার্থে সংস্কার চলাকালীন সময় ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাইনবোর্ড–বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ অংশে পানগুছি নদীর ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলি সেতুর পাটাতন ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচলে ঝুঁকি তৈরি হয়েছিল। এছাড়া বারইখালী প্রান্তের পন্টুনেও ত্রুটি দেখা দেয়। জোয়ারের সময় সংযোগ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল। এসব সমস্যা সমাধানেই জরুরি ভিত্তিতে সংস্কারকাজ হাতে নেওয়া হয়েছে।

সড়ক বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে আগামী সোমবার (৬ জুলাই) সকাল ৬টা থেকে পানগুছি নদী ফেরিঘাটে পূর্বের মতো ফেরি চলাচল ও যানবাহন পারাপার স্বাভাবিক হবে।

স্থানীয়রা আশা করছেন, সংস্কারকাজ শেষ হলে দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং এ গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]