প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:২৮ পিএম
(ভিজিট : ২২)
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (০৩ জুলাই) বিকালে দুপুরে এন টিভির গৌরবময় ২৩তম বছর পেরিয়ে ২৪তম বর্ষে পর্দাপণ উপলক্ষ্যে ভালুকা প্রেসকাব মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল, র্যালি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভালুকা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান তরফদারের সভাপতিত্বে ও এনটিভি ভালুকা উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারকাযুম উলুম মাদ্রাসার শিক্ষক মোঃ মাওলানা রুহুল আমিন, হাফেজ মাওলানা মোঃ আবু সাঈদ, মোঃ আব্দুল মান্নান ও অত্র মাদ্রাসার কোমলমতী ছাত্রবৃন্দ।এছাড়া উপস্থিত ছিলেন ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান সেলিম, কামরুজ্জামান মানিক, এম এ মালেক খান উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন যুগ্ন সাধারণ সম্পাদক আলী আকবর সাজু, কোষাদক্ষ আসাদুজ্জামান ফজলু, দপ্তর সম্পাদক আনোয়ার হুসেন, ক্রীয়া সম্পাদক মোবাশ্বেরুল ইসলাম সবুজ, কার্যকরী সদস্য মোঃ শাহাবুদ্দিন,কামরুল এহসান চন্দন, সদস্য খলিলুর রহমান, মোখলেছুর রহমান মনির,তমাল কান্তি সরকার,মোঃ হাসান,আবুল বাশার শেখ, হাবিবুর রহমান শান্তু, সংবাদ প্রতিদিনের ভালুকা উপজেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা আলোচনা সভায় এনটিভি গৌরবময় পথচলা, গণমাধ্যমে সামাজিক দায়বদ্ধতা ও দেশের অগ্রগতি উন্নয়নে এনটিভির ভূমিকা আলোচনা করে এবং চ্যানেলটির ভবিষ্যৎ উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরিশেষে দেশবাসী ও এনটিভির জন্য দোয়া প্রার্থনা করে মোনাজাত করা হয়।