প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৯:২১ পিএম
(ভিজিট : ১৩)
২০২৫-২০২৬ অর্থ বছরের উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার তিন হাজার তিনশত ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে সহায়তা কর্মসূচির আওতায় বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণী কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ২০২৫-২০২৬ অর্থ বছরের উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌর সভার তিন হাজার তিনশত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সহায়তা কর্মসূচির আওতায় ৫ কেজি বীজ ও দুই প্রকারের ২০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা হাম্মিম জাহান, উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূইয়া, যুগ্ন আহবায়ক আনিছুজ্জামান মৃর্ধা, আব্দুল আউয়াল ফরাজী, আঃ মতিন, ওসি মনসুর আহাম্মদ প্রমুখ।