শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


কুলাউড়ায় চা-শ্রমিক ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:২১ পিএম  (ভিজিট : ১০)
জেলার কুলাউড়ার কালিটি চা বাগান হাসপাতালে ফারাজ হোসেন ফাউন্ডেশন ও এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের যৌথ উদ্যোগে বুধবার, দিনব্যাপী একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পে ৬ শতাধিক চা-শ্রমিক ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মোস্তাফা মাহমুদ ইমরান তালুকদার এবং ডা. শেখ শামীমা জেরিন।

এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কুলাউড়া এরিয়া ম্যানেজার মো. শহিদুল ইসলাম জানান, বুধবার সকাল ৯টা থেকে ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। সারাদিন চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করেন।

চিকিৎসাসেবা নিতে আসা ৩০ বছর বয়সী রামলক্ষণ পাশী জানান, তাঁর দুই বছর বয়সী মেয়ের গলায় দুই সপ্তাহ ধরে ঘা ছিল। বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের খবর পেয়ে তিনি মেয়েকে নিয়ে আসেন। চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কালিটি চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. মিজানুর রশীদ, বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক উত্তম কালোয়ার, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার (মৌলভীবাজার-হবিগঞ্জ) মো. সাহাবুদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপ ট্রান্সকমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লতিফুর রহমান এবং তাঁর নাতি ফারাজ আয়াজ হোসেন-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এরই অংশ হিসেবে কুলাউড়ার কালিটি চা বাগান হাসপাতালে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আয়োজিত এসব মেডিকেল ক্যাম্পে স্থানীয় নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হচ্ছে।

মেডিকেল ক্যাম্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন কালিটি চা বাগানের কৃষ্ণদাস অলমিক, দিলীপ কুমার দাস, দয়াল অলমিক, নীলকান্ত দেবনাথ, শিক্ষক সঞ্জয় দেবনাথসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]